Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় জানায়, সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ ওঠার পর থেকেই ইউসূফ রায়হান আত্মগোপনে রয়েছেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন এবং ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। এছাড়া শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগ্নে এবং ২০১৭ সালে তার নিয়োগের সময়ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।