Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অর্থ, অস্ত্র, কালো টাকা ও পেশীশক্তির রাজনীতি বন্ধের আন্দোলনের চূড়ান্ত ফসল হলো জুলাই গণঅভ্যুত্থান, এবং দল এই চেতনা থেকে সরে আসবে না। শনিবার সকালে বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় জেলা ও মহানগর লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি মো. সোহেল মাহমুদ। ডা. ইরান বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে। তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন না হওয়ায় সৎ রাজনীতিবিদেরা দূরে সরে যাচ্ছেন, আর টাউট-বাটপার ও কালোবাজারি সিন্ডিকেট রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে। আমলা ও পুঁজিপতিদের প্রভাব রাজনীতির আদর্শিক চরিত্র ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সভায় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই ও যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদশাসহ বিভিন্ন জেলা নেতারা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।