Web Analytics

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সময় এ জব্দ করা হয়। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

তল্লাশিতে দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল পাওয়া যায়। একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা বিদেশি মদের পরিমাণ মিলিয়ে ১৫ লিটার বলে জানিয়েছে সিআইআইডি। সংস্থাটি বলেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান এবং অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।