Web Analytics

চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চট্টগ্রাম–কাপ্তাই সড়কসহ অভ্যন্তরীণ সড়ক, বসতঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে। বেড়েছে হালদা ও কর্ণফুলী নদীর পানি, ভেঙে গেছে খাল, ফলে পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাউজান পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড, চিকদাইর, ডাবুয়া, কদলপুর, পাহাড়তলী ও উরকিরচর ইউনিয়ন।

স্থানীয়রা জানান, ঘরে পানি ঢুকে পড়ায় চুলা জ্বলছে না, কষ্টে রাত কাটাচ্ছেন তারা। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই পরীক্ষার জন্য স্কুলে যাচ্ছে। সড়ক ভেঙে চলাচল বন্ধ, পুকুরের মাছ ভেসে গেছে, কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। সমাজসেবকরা শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম জানান, খাল ভাঙার খবর পেয়ে বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।