Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট খুলনা অঞ্চলের শিল্পায়নকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং জ্বালানি সংকটের কারণে অঞ্চলের অনেক কারখানা বন্ধ হয়েছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বড় সম্ভাবনা থাকলেও জ্বালানির অভাবে তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং যশোরের অভয়নগরে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ কার্যকর করতে গ্যাস সরবরাহ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে বলে তিনি জানান। রূপসার ৮৮০ মেগাওয়াট কেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস রয়েছে। এসব কেন্দ্র এবং মোংলা, খালিশপুর, দৌলতপুর, অভয়নগর ও ভৈরববাজারের কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।