Web Analytics

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব, যদিও তেহরান তার পরমাণু কর্মসূচি ত্যাগে রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ভ্যান্স ইসলামাবাদ ত্যাগের আগে ইরানকে একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স বিশ্বাস করেন, ইরানের শাসকদের মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে নিজেদের শক্তি সম্পর্কে ভুল ধারণা রয়েছে। দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, আঞ্চলিক মিত্রদের নিয়ে বৃহত্তর শান্তি কাঠামো গঠন এবং কোনো শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় খোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি।

আলোচনা ফলপ্রসূ না হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।