Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সন্দেহে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুদ্ধ মিশনে অংশ নেওয়ার সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে নিরাপদে অবতরণ করে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ জেটটি ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় জরুরি অবতরণে বাধ্য হয়। তিনি আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট অক্ষত আছেন। ঘটনাটি তদন্তাধীন।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতে এটিই প্রথম ঘটনা, যেখানে ইরানের গুলিতে কোনো মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই এই যুদ্ধে এফ-৩৫ ব্যবহার করছে, যার প্রতিটির মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে এগিয়ে রয়েছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে।

তদন্তের ফলাফল ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশলে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।