Web Analytics

২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৮০ কোটি টাকা, যা ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত ১০ হাজার ২৭৯ কোটি টাকার তুলনায় ১ হাজার ২১৭ কোটি টাকা কম। বাজেট বক্তৃতায় বলা হয়, গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নাব্যতা রক্ষায় ড্রেজিং ও খনন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বর্ষার আগে অভ্যন্তরীণ নৌরুট সচল রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জরুরি ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে।

বক্তৃতায় আরও উল্লেখ করা হয়, পায়রা ও মোংলা বন্দরের উন্নয়ন ত্বরান্বিত করা, স্থলবন্দর সম্প্রসারণ, নদীবন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় গতি আনা হবে। পাশাপাশি নৌযান নিবন্ধন ব্যবস্থার আধুনিকীকরণ, নাবিকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে খাতটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বে-টার্মিনাল, পতেঙ্গা ও লালদিয়া কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়া হবে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ড্রেজিং জোরদার এবং ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহন আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।