Web Analytics

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে গ্যালারির সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হলেও একটি টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে। এটি মূলত এক দিনের পাস; সে হিসাবে প্রতি ম্যাচ দেখতে গড়ে ৫০০ টাকা খরচ হবে। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

টিকিট বিক্রি হবে টিকিফাই প্ল্যাটফর্মে। গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি চাপ সামলাতে ব্যর্থ হয়েছিল। এবার বড় এই আসরে তাদের সক্ষমতা দেখার বিষয়। টুর্নামেন্টে প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর থাকবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে।

এ কারণে আয়োজকেরা দক্ষিণ এশিয়ার বাইরের দেশ থেকে রেফারি আনবেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো রেফারি এবার ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন না। ক্যাটেল বলেছেন, একই ব্যবস্থায় পুরো আসর পরিচালনা করলে আলাদা রেফারি আনা-নেওয়ার ব্যয় এড়ানো যাবে। সাফ জানিয়েছে, ভারত নির্ধারিত সূচি অনুযায়ী খেলবে এবং দলীয় তালিকা জমা দিয়েছে, তবে তারা কোন ধরনের দল পাঠাচ্ছে তা নিশ্চিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।