Web Analytics

রাশিয়ায় উদ্ভাবিত মেলানোমা চিকিৎসার ব্যক্তিগতকৃত এমআরএনএ টিকা ‘নিওনকোভ্যাক’ প্রথমবার প্রয়োগের পর আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে বলে দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন। ৩১ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলক টিকা নেওয়া প্রথম রোগীর শরীরে কাঙ্ক্ষিত রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ বলেন, টিকাটি টিউমারের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা সক্রিয় করেছে। এপ্রিল মাসে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ের মেলানোমা ও মেটাস্টেসিসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে প্রথম টিকাটি দেওয়া হয়। তাঁকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং চিকিৎসাজুড়ে রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।

এই পদ্ধতিতে রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনার জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পৃথক টিকা তৈরি করা হয়। গিনজবার্গ জানান, আরও ১০ জন রোগীর জন্য টিকা প্রস্তুত হচ্ছে, যা দেড় থেকে তিন মাসের মধ্যে ব্যবহারের উপযোগী হতে পারে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর নিওনকোভ্যাক ও কোলরেক্টাল ক্যানসারের পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্টি’সহ দুটি ব্যক্তিগতকৃত প্রযুক্তির অনুমোদন দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।