Web Analytics

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগস্টের শেষ বা সেপ্টেম্বরে শুরুর দিকে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, ১৬ ডিসেম্বর টার্মিনাল উদ্বোধনের তারিখ অপরিবর্তিত রয়েছে এবং চালু হলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখান থেকে পরিচালিত হবে, ফলে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান। বেবিচকের জনসংযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সাংবাদিকদের বিমান চলাচল খাতের কারিগরি জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, যাত্রীসেবা ও নিরাপত্তা মানদণ্ড নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

চেয়ারম্যান বলেন, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের বাস্তবভিত্তিক জ্ঞান অপরিহার্য। তিনি জানান, বেবিচক ভবিষ্যতেও অপারেশন ও নিরাপত্তা বিষয়ে অনুরূপ কর্মশালার আয়োজন করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।