Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্কুল পর্যায় থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, মাদক এখন তরুণদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং চিকিৎসা বা কাউন্সেলিংয়ের সক্ষমতা সীমিত। তাই তরুণদের ১৫ থেকে ২৫ বছর বয়সের শক্তি ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে সরকার ‘নতুন কুঁড়ি’ নামে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছে, যেখানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা চালুর আহ্বান জানান এবং তথ্য মন্ত্রণালয়কে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন। তিনি অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের লক্ষ্য সম্পর্কেও আলোচনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।