বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক সিটি ব্যাংক পিএলসি জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিং (পিআরবি)-তে স্বাক্ষর করেছে এবং ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপি এফআই) সদস্য হয়েছে। ২০২৬ সালের ৪ মার্চ ঘোষিত এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটি বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমে তার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
ইউএনইপি এফআইয়ের উদ্যোগে প্রণীত পিআরবি ব্যাংকগুলোকে তাদের ব্যবসায়িক কৌশল ও কার্যক্রমকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তির উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি বৈশ্বিক কাঠামো প্রদান করে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ইউএনইপি এফআই বর্তমানে বিশ্বের ৫৫০টিরও বেশি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
পিআরবির স্বাক্ষরকারী হিসেবে সিটি ব্যাংক এখন একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ, যেখানে সদস্য ব্যাংকগুলো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। ব্যাংকটি তার কার্যক্রমের পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন, পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।