Web Analytics

ভারতের ধর্মীয় কথক অনিরুদ্ধাচার্য জি মহারাজ বন্ধ্যাত্ব ও ত্বকের সমস্যায় গোবর, গোমূত্র এবং কথিত দেশি টোটকা ব্যবহারের পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন। গত এক থেকে দুই বছরে ধর্মীয় প্রবচন ও টেলিভিশন বিতর্কে তিনি সন্তানহীন দম্পতিদের আইভিএফ বা আধুনিক চিকিৎসার বদলে গরুর গোবর থেকে পাওয়া অপাচ্য গমের আটা দিয়ে রুটি খাওয়ার পরামর্শ দেন। তার দাবি, ভগবানকে নিবেদনের পর ওই রুটি খেলে পুরুষের শুক্রাণু ও নারীর জরায়ুসংক্রান্ত সমস্যা দূর হতে পারে।

তিনি আরও দাবি করেছেন, খাঁটি দেশি গরুর গোবর শরীরে মাখলে বা তা দিয়ে গোসল করলে ত্বকের রোগ সারে এবং উজ্জ্বলতা ফেরে। একই সঙ্গে তিনি বিস্কুটসহ আধুনিক প্যাকেটজাত খাবারকে বিষের সমতুল্য বলেছেন এবং দৈনন্দিন জীবনে গোমূত্র ব্যবহারের পক্ষে কথা বলেছেন। তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে; জি নিউজ, টাইমস নাউ নবভারত ও টিভি৯ ভারতবর্ষে এসব দাবি নিয়ে বিতর্ক হয়েছে।

চিকিৎসক ও যুক্তিবাদী আলোচকেরা বলছেন, পশুর মল থেকে পাওয়া শস্য খেলে বন্ধ্যাত্ব দূর হয়—এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক বা ক্লিনিক্যাল প্রমাণ নেই। তাদের সতর্কতা অনুযায়ী, অপরিশোধিত গোবর খাওয়া বা শরীরে মাখলে ক্ষতিকর জীবাণুর সংস্পর্শ, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, পেটের অসুখ ও পরিপাকতন্ত্রের জটিলতার ঝুঁকি থাকতে পারে। সমালোচকদের মতে, ধর্মীয় বিশ্বাসকে চিকিৎসার বিকল্প হিসেবে উপস্থাপন করা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।