Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ যদি চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হয়, তবে মাত্র ২৪ ঘণ্টায় বাংলাদেশি পণ্য চীনে পৌঁছানো সম্ভব হবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপক গতি পাবে এবং বিনিয়োগও বাড়বে। শনিবার সিলেট আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত করেছে এবং এখন সরকারের লক্ষ্য হচ্ছে চীনা বিনিয়োগ আকর্ষণ করা। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রীসভায় চট্টগ্রামে ৮০০ একর জমিতে একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী চীনে সফরকালে দেশটির শীর্ষ নেতৃত্ব ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন, যার ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ আসবে এবং বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আইনজীবীদের আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।