Web Analytics

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার মো. আব্দুস সোবহান ও তাঁর স্ত্রী মিসেস সালমার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ ২০২৬) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ আবেদনে উল্লেখ করেন, সোবহান দম্পতি পরস্পর যোগসাজশে ৪৬ লাখ ৫০ হাজার ৩৮৭ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ১৯ লাখ ৩২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ঘটনায় ২০২৩ সালের নভেম্বরে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, আয়কর আইন ২০২৩-এর ৩০৯ ধারার উপধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া আয়কর নথি জব্দ করা যায় না। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত নথি জব্দের অনুমতি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।