Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলকে রক্ষার জন্যই ইরানে হামলা চালানো হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নয় মাস আগে যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না চালালে দেশটি এখন পারমাণবিক অস্ত্র অর্জন করত। তার মতে, এমন পরিস্থিতিতে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত।

ইরান প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘দারুণ চুক্তি’র পথে রয়েছে, যা বহু মানুষের জীবন বাঁচাবে এবং চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া সম্ভব হবে। তিনি ইরানের নেতৃত্বকে শক্ত আলোচক হিসেবে বর্ণনা করে দাবি করেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছে।

ট্রাম্প আরও বলেন, তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না, কারণ তাড়াহুড়ো করলে ভালো চুক্তি সম্ভব নয়। তবে কাঙ্ক্ষিত ফল না পেলে যুক্তরাষ্ট্র অন্য উপায়ে বিষয়টির সমাপ্তি ঘটাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।