Web Analytics

ইসরাইলের নতুন নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী পাকিস্তানসহ ৩১ দেশের নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের ইসরাইলগামী ফ্লাইটে দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ফ্রান্স। ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশগুলোর নাগরিকদের ঘিরে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও নিয়মটি প্রযোজ্য হতে পারে।

এয়ার ফ্রান্স বলেছে, যেসব দেশে তারা বিমান চলাচল পরিচালনা করে, সেসব দেশের কর্তৃপক্ষের প্রবেশ ও নিরাপত্তাবিষয়ক বিধি মানতে তারা বাধ্য। সংস্থাটি কর্মীদের দ্রুত দ্বৈত নাগরিকত্ব জানানোর নির্দেশ দিয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার সতর্কতা দিয়েছে। প্রধানত মুসলিম-প্রধান দেশগুলোর কর্মীরা এর আওতায় পড়ায় জাতীয়তাভিত্তিক এ বিধিনিষেধ বৈষম্যমূলক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি ও সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণের ঘটনার পর ১ অক্টোবর ইসরাইলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে। স্মার্টউইংস নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সও ইসরাইলগামী ও ইসরাইল থেকে ছেড়ে আসা ফ্লাইটের ক্রুদের জন্য জাতীয়তাভিত্তিক বিধিনিষেধের কথা কর্মীদের জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।