Web Analytics

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সোয়া ছয়টা পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার পাঁচজনকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।

রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অধীন মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৮/৪-এসের সংলগ্ন শূন্যরেখার ভারতীয় অংশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফেরত আনা ব্যক্তিদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকায় বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ হারিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন।

তাদের ৭ ও ৮ সেপ্টেম্বর জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। ৯ সেপ্টেম্বর সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে নেওয়ার পর একই দিনে রানীনগর থানায় হস্তান্তর করা হয় এবং পরে রানীনগর হোল্ডিং সেন্টারে রাখা হয়। বিজিবি জানিয়েছে, পাঁচজনই শারীরিকভাবে সুস্থ। ঠিকানা যাচাই শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।