Web Analytics

নরসিংদীর মাধবদী এলাকায় ১৫ বছর বয়সী আমেনা আক্তারকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে এবং পরদিন সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালির চর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা আশরাফ হোসেন জানান, তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বিলপাড় এলাকায় ভাড়ায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় যুবক নূর মোহাম্মদ নূরার নেতৃত্বে কয়েকজন আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়।

বুধবার রাতে খালার বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় নূরা ও তার সহযোগীরা আবারও মেয়েটিকে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নেয়। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে লাশ দেখতে পায়। মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে নূরার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিহতের বাবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।