Web Analytics

সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে তিনি জানান, তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা দ্বিগুণেরও বেশি হবে। বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে এবং নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিএনপির নতুন উদ্ভাবন, যা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সুবিধা প্রদানে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।