Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরাসহ বিভিন্ন বিভাগে এসব গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, ১৫টি অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা, একটি চাকু, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানায় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেপ্তার সম্পন্ন হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।