Web Analytics

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিএমপি দুটি অংশে ভাগ করা হলে কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি বলেন, ঢাকার আয়তন ক্রমেই বাড়ছে এবং বিশ্বের অন্যতম বৃহৎ শহর হিসেবে এর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা এখন কঠিন হয়ে পড়েছে। বৈঠকে গুলশান ও মিরপুর পৌরসভার পুরোনো মডেল নিয়েও আলোচনা হয়।

বৈঠকটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কাঠামোগত পরিবর্তনের আগে আরও মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।