Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেব্রুয়ারি ২০২৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে গেছেন। রোববার বিকেলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন। এরপর তিনি চীন সফর করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

এই সফরে প্রধানমন্ত্রীকে সঙ্গ দিচ্ছেন ২৫ সদস্যের প্রতিনিধি দল। তার স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরীসহ বেশ কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সফরসঙ্গী রয়েছেন। সফরসূচি অনুযায়ী ২১–২২ জুন মালয়েশিয়া এবং ২৩–২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী।

২২ জুন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।