Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে রোববার ধানমণ্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। ডিএসসিসির অঞ্চল-১ এর আওতাধীন ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান ও শাহবাগ এলাকার নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সভাপতিত্ব করেন। নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স ও জনস্বাস্থ্য নিয়ে মতামত ও অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার অংশীদারিত্বভিত্তিক জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায়।

ডিএসসিসি প্রশাসক জানান, নাগরিকদের পরামর্শ ও অভিযোগকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। পর্যায়ক্রমে ডিএসসিসির ১০টি অঞ্চলে এ ধরনের গণশুনানি অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।