Web Analytics

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা আগামী ৪ মে ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সম্মাননা প্রদান করা হবে। রুনা লায়লা নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি চলবে ৮ মে পর্যন্ত। এতে ৬০টি দেশের ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের আসরে নারীর ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে। আয়োজনে সহযোগিতা করছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।

রুনা লায়লা সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে উৎসবের সভাপতি রাম কিশোরসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। এর আগে এই সম্মাননা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা এবং ভারতের শিল্পী শর্মিলা ঠাকুর ও তিগমাংশু ধুলিয়া। রুনা লায়লাকে পাঠানো চিঠিতে বলা হয়, তাঁর সঙ্গীত ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ে সেতুবন্ধন তৈরি করেছে এবং দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।

এবারের উৎসবে অংশ নেবেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরও অনেকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।