স্যাটেলাইট চিত্রে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে সাগরে তেল ছড়িয়ে পড়ার আলামত দেখা গেছে। ছবিতে দ্বীপটির পশ্চিম উপকূলের কাছে সাগরের পানিতে তেলের আস্তরণ ছড়িয়ে পড়তে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেল ছড়ানোর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
তেল নিঃসরণ পর্যবেক্ষণকারী সংস্থা অরবিটাল ইওএস নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২০ বর্গমাইল (৫২ বর্গকিলোমিটার) এলাকায় তেল ছড়িয়ে পড়ে। বেসরকারি সংস্থা কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি জানিয়েছে, তেলের উৎস এখনো অস্পষ্ট এবং এটি দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে। সংস্থাটি আরও জানায়, তেল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম।
খার্গ দ্বীপে ইরানের বৃহত্তম তেল টার্মিনাল, পাইপলাইন ও মজুত ট্যাংক অবস্থিত। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়, ফলে ওই এলাকায় বহু তেলবাহী ট্যাংকার আটকা পড়ে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।