Web Analytics

প্রায় দেড় বছর সম্পর্কের টানাপোড়েনের পর ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। ২ মে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সব শ্রেণির ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে এবং ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করবে। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে গুরুত্ব দেন। ভারতে বাংলাদেশের সব ভিসা কেন্দ্র এখন চালু রয়েছে এবং ঢাকা দিল্লিকে দ্রুত একই ধরনের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত ডিসেম্বরে কিছু কেন্দ্র বন্ধ থাকলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু হয়। এরপর থেকে দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পর্যটকের সংখ্যা ২০২৪ সালে কিছুটা কমলেও নতুন ভিসা উদ্যোগ দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।