Web Analytics

নিউজিল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর একদিন বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, এখন তাদের লক্ষ্য বেঞ্চ শক্তিশালী করা।

টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও তরুণদের সুযোগ দেওয়ার চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি হিসেবে সুযোগ পেয়েছেন রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। মুশতাক জানান, ওয়ানডে জয়ের আত্মবিশ্বাসে ক্রিকেটাররা এখন মানসিকভাবে দারুণ অবস্থায় আছেন এবং ড্রেসিংরুমের পরিবেশও প্রাণবন্ত।

তিনি বলেন, তরুণরা টি-টোয়েন্টিতে ভালো করলে ওয়ানডেতেও আত্মবিশ্বাস পাবে। বাংলাদেশের ক্রিকেট এখন সঠিক পথে আছে এবং সামনে ৫০ ওভারের ক্রিকেটে উন্নতির সুযোগ রয়েছে। এই সিরিজ তরুণদের জন্য নিজেদের প্রমাণের দারুণ মঞ্চ বলে মনে করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।