জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পেতে ব্যর্থ হয়েছে জার্মানি। ভোটের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই ব্যর্থতা গাজা ও ইরান ইস্যুতে বার্লিনের নীতির কারণে সৃষ্ট বৈশ্বিক ক্ষোভের প্রতিফলন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জার্মানিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড’ বলে অভিহিত করেন।
বাঘাই অভিযোগ করেন, জার্মানি ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের গণহত্যাকে সমর্থন করে আসছে এবং ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্রের অন্যতম বৃহত্তম সরবরাহকারী। তিনি আরও বলেন, ইসরায়েল যখন ইরানের ওপর আগ্রাসন চালায়, তখন বার্লিন তার নিন্দা জানাতে অস্বীকার করে। তার মতে, বিশ্ব এখন বদলে যাচ্ছে এবং জাতিগুলোকে তাদের প্রকৃত আচরণের ভিত্তিতে বিচার করা হচ্ছে।
বাঘাই সতর্ক করেন, যারা এই পরিবর্তনকে উপেক্ষা করবে, তাদের বড় কূটনৈতিক মূল্য দিতে হবে। আল জাজিরা সূত্রে এই মন্তব্য প্রকাশিত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।