Web Analytics

রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে প্রায় ৪৩২ হেক্টর কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঢলে কৃষক ও জুম চাষিরা কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিপুল পরিমাণ জমি পানিতে তলিয়ে গেছে, ফলে কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, এই দুর্যোগে রাজস্থলীর কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠ পর্যায় থেকে ক্ষতির প্রকৃত চিত্র সংগ্রহ করা হচ্ছে এবং উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

কর্তৃপক্ষ আশা করছে, কয়েক দিনের মধ্যেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ পাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।