Web Analytics

নাটোরের গুরুদাসপুরে মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতা রেজাউল করিম রেজা ও রুমা আক্তার লাবণীকে বুধবার গভীর রাতে হামলাইকোল এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়। সাধারণ ধারায় মামলা হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

রেজাউল করিম নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রুমা গাজা ভরছেন এবং রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। ঘটনার পর জেলা যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রেজাউলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একজন বিএনপি নেতা বলেন, দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পুলিশ জানায়, আসামিদের কাছে মাদক না পাওয়ায় এবং বাদী না থাকায় ১৫১ ধারায় মামলা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।