Web Analytics

ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় সোমবার থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন শুরু হয়েছে। ‘সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এর আওতায় দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি আট হাজার এবং চার যাত্রী ধারণক্ষমতার রিকশার ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

বর্তমানে রাস্তায় চলাচলকারী রিকশা এখনই বন্ধ করা হবে না এবং নিবন্ধন পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি চালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে। এক বছর পর ফিটনেস যাচাইয়ের পর দুই আসনের রিকশা নবায়নে চার হাজার এবং চার আসনের রিকশা নবায়নে পাঁচ হাজার টাকা লাগবে।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় আটটি জোন করা হবে এবং প্রতিটি জোনের রিকশার আলাদা রং থাকবে। নিবন্ধনের আগে বিদ্যমান যানবাহনকে বুয়েট অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে। আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক নয়; পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন নম্বর, মালিকের তথ্য ও চলাচলযোগ্য জোন কিউআর কোডে থাকবে। নিবন্ধন শুরুর এক মাস পর অগ্রগতি জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।