Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের জন্য কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক শর্ত পাঠিয়েছে ইরান। শনিবার আল-জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি এ তথ্য জানান। তিনি বলেন, কাতারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে এবং তেহরান এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে।

রেজায়ি বলেন, ইরানের শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা অর্থ ছাড় এবং নৌ-অবরোধ প্রত্যাহার। তাঁর মতে, এসব শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের স্বার্থে জরুরি। তিনি বলেন, ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হবে না এবং ইরান চূড়ান্ত যুদ্ধের জন্যও প্রস্তুত।

দুই পক্ষের সমঝোতা স্মারকের মেয়াদ গত মাসে শেষ হওয়ার পর কাতার ও পাকিস্তান আবার আলোচনায় ফেরাতে কাজ করছে। রেজায়ি নতুন মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দেননি এবং জানান, আগের দুই দফা সংঘাতের পর ইরান সামরিক পরিকল্পনা বদলেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও আরব সাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনী তাদের প্রধান নজরে থাকবে। পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস বলেন, ওয়াশিংটন এসব শর্তকে আন্তরিক সমঝোতার সূচনা হিসেবে নাও দেখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।