Web Analytics

বিজিবি বলেছে, ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত সরাইল অঞ্চলের ১,২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। সর্বশেষ কুমিল্লার সালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা চারজনকে ফেরত পাঠানো হয়েছে। ২৮ জুলাই কুমিল্লায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাইল অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভারত থেকে পুশইন প্রতিরোধে সাধারণ মানুষ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা প্রয়োজন। কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির আয়োজনে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠনে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, জেলা প্রশাসক রোজী আক্তার এবং দুই ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিসাবে, গত তিন বছরে কুমিল্লা ১০ ও সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন ২০ হাজার ২০০ অভিযান চালিয়ে প্রায় ৫২ কোটি টাকার মাদক জব্দ করেছে এবং ৫২৬ জনকে মাদকসহ আটক করেছে। সংস্থাটি জানায়, ভারতীয় ফেনসিডিল, স্কাফ সিরাপ, বিয়ার, হুইস্কি, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়। বিজিবি বলেছে, জনসচেতনতা বাড়াতে এবং মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে জব্দ করা মাদক প্রকাশ্যে ধ্বংস করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।