Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ডে তার বাসভবনে টানা পাঁচ দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে এসে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আসলাম চৌধুরী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দলের শক্তি বাড়াতে হলে তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সীতাকুণ্ডের উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জনগণের আস্থা অর্জনে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নেতাকর্মীদের মতে, ঈদকে ঘিরে এই পাঁচ দিনব্যাপী মিলনমেলা সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংহতি সৃষ্টি করেছে এবং দলীয় ঐক্য জোরদারে কার্যকর ভূমিকা রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।