Web Analytics

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, অতিরিক্ত ২৫ বিলিয়ন শেকেল, অর্থাৎ প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দ না পেলে গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা সম্ভব হবে না। বৃহস্পতিবার আর্মি রেডিওর প্রতিবেদনে সেনাবাহিনীর এই সতর্কতার কথা জানানো হয়। তিন ফ্রন্টে কার্যক্রম চালাতে গিয়ে তারা তীব্র অর্থসংকটের কথা জানিয়েছে।

সেনাবাহিনীর মতে, অর্থের ঘাটতিতে সেনা নিয়োগ, অস্ত্র ও গোলাবারুদ কেনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং ভারী সাঁজোয়া যান মেরামত ব্যাহত হতে পারে। লেবাননে শীতকালীন সামরিক প্রস্তুতিও যথেষ্ট নয় বলে তারা জানিয়েছে। প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ চলছে।

বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, রাষ্ট্রীয় বাজেটে প্রভাব না ফেলেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাওয়া অর্থ দেওয়া সম্ভব এবং ক্ষমতাসীন জোটের বরাদ্দ থেকে তা সংস্থান করা যেতে পারে। ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট প্রায় ১৪৩ বিলিয়ন শেকেল থেকে প্রায় ১৮৩ বিলিয়ন শেকেল করা হলেও বাড়তি অর্থের বড় অংশ এখনো সেনাবাহিনীর হাতে পৌঁছায়নি। সেনাপ্রধান ইয়াল জামিরও বিভিন্ন ফ্রন্টে অভিযানের পাশাপাশি বাজেট সংকটের কথা বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।