Web Analytics

পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ১৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের করদাতাদের অন্তত ৪ হাজার ৭১০ কোটি ডলার ব্যয় হয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে এই ব্যয়ের হিসাব প্রকাশ করা হলো। এ নির্বাচনে আগামী দুই বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে থাকবে কি না, তা নির্ধারিত হবে। যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি।

বুধবারের বিবৃতিতে পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তহবিলের ৯৭ দশমিক ৫ শতাংশ ব্যয়ের জন্য বরাদ্দ বা দায়বদ্ধতা নিশ্চিত হয়েছে। জুলাইয়ে ট্রাম্পের সই করা ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে এ তহবিলের কর ও ব্যয় পরিকল্পনা ছিল। যুদ্ধে ব্যবহৃত বোমা, গোলাবারুদ ও অন্য সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহে সম্ভাব্য ২ হাজার ৯০০ কোটি ডলারও হিসাবটিতে রয়েছে।

বিমানবাহিনী যুদ্ধবিমান ও বোমারু বিমানে ৭৬০ কোটি ডলার, নৌবাহিনী প্রায় দুই ডজন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরিতে ১৫০ কোটি ডলার এবং স্থলবাহিনী ২১০ কোটি ডলার ব্যয় করেছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটি মেরামত ও জ্বালানি খরচ এতে নেই। পেন্টাগন ১৮ সেনার মৃত্যু এবং ৮৬৫ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।