Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থিদের রাজনৈতিক ও আদর্শিক সাফল্য অর্জনে আধুনিক গণমাধ্যমে দক্ষতা অর্জন অপরিহার্য। শনিবার রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, গণমাধ্যম জনমত গঠন ও রাষ্ট্রীয়-রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায় সারাদেশের নির্বাচিত দায়িত্বশীলরা অংশ নেন।

মামুনুল হক বলেন, ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল মিডিয়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সমাপনী অধিবেশনে মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সৃজনশীল ও দক্ষ মিডিয়া টিম গঠন সময়ের দাবি।

কর্মশালায় সংবাদ সংগ্রহ, লেখা, ছবি ও ভিডিও প্রোডাকশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, তথ্য যাচাই ও সাংগঠনিক যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।