Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত থেকে জ্বালানি বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনের বিষয়ে এখনো কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি, তবে শিগগিরই তা পাওয়া যাবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। এছাড়া শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব মিশন কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি নিরাপদে আছেন এবং তারা ফিরতে চাইলে সরকার সহায়তা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।