Web Analytics

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা এই আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সরেজমিন পরিদর্শন ও দালিলিক যাচাইয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারায় এটি অপরাধ হিসেবে গণ্য হওয়ায় ধারা ৭ অনুযায়ী প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন, আর প্রসিকিউশনের পক্ষে ছিলেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।