Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সারা দেশে একযোগে প্রায় ২৯ হাজার ৬০০ স্থানে প্রায় ৯০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি গাছের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, গাছ মানুষকে অনুপ্রাণিত করে এবং প্রকৃতির সঙ্গে বন্ধন তৈরি করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের জন্য ‘উদ্ভাবনী মেধাবী পুরস্কার’ প্রদান করেন।

এ সময় প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে জ্ঞানভিত্তিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।