Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোড়ালাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসা সরকারি খরচে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার রাত ৮টার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে শিশু দুটির পরিবার গ্রামে ফিরে গিয়েছিল। ‘আমার দেশ’ পত্রিকায় খবর প্রকাশের পর বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুদের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। ঢামেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে জানিয়ে পরিবারটিকে শিশুদের ঢাকায় আনতে বলা হয়েছিল।

মন্ত্রী জানান, শিশু দুটির চিকিৎসায় দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেবেন এবং প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক এনে বোর্ড গঠন করা হবে। চিকিৎসার সব ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন বলেও তিনি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের বাবা-মায়ের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে এবং হাতখরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। তিন মাস সাতদিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু দুটির জন্ম হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।