Web Analytics

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এ তথ্য প্রকাশ করে। আইএমএফের অক্টোবর ২০২৬ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২ হাজার ৮৮৬ ডলার এবং ভারতের ২ হাজার ৭৪৯ ডলার হতে পারে। এতে বাংলাদেশ ১৩৭ ডলার এগিয়ে থাকবে।

তবে এ হিসাব সামগ্রিক অর্থনীতিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত নয়। ক্রয়ক্ষমতার সমতা বিবেচনায় ভারতের মাথাপিছু জিডিপি ১২ হাজার ৯৯৮ ডলার, বাংলাদেশের ১০ হাজার ৮৮৪ ডলার হতে পারে। ২০২৬ সালে ভারতে ৭ শতাংশ ও বাংলাদেশে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের গড় ভোক্তা মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ এবং ভারতের ৫ শতাংশ হতে পারে।

আইএমএফের হিসাবে, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে থাকতে পারে, তবে ২০২৯ সালে ভারত আবার এগিয়ে যেতে পারে। ২০১৮ সাল থেকে টানা সাত বছর বাংলাদেশ এগিয়ে ছিল, কিন্তু ২০২৫ সালে ভারত আবার বাংলাদেশকে ছাড়ায়। বিশেষজ্ঞদের মতে, তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় ও নারীর কর্মসংস্থান বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।