Web Analytics

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি বুধবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় তিনটি বগি রেখে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে। সকাল ৬টার দিকে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিচ্ছিন্ন অংশে ছিল গার্ড ব্রেক বগি, যেখানে ট্রেন পরিচালক, ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসন ছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান হাজারো যাত্রী।

বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রেনটির চট্টগ্রাম পৌঁছাতে বিলম্ব হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রেলকর্মীরা বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় ইঞ্জিনের সঙ্গে যুক্ত করেন। এরপর ট্রেনটি হাসানপুর এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, ট্রেনটি হাসানপুর ও গুণবতীর মাঝখানে দুই ভাগ হয়ে যায়, তবে ঘটনাস্থল স্টেশনের বাইরে ছিল।

প্রায় ২০ মিনিট পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং এলাকায় আর কোনো বিঘ্ন ঘটেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।