Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়া প্রয়োজন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে পরিস্থিতি ‘ভয়ঙ্কর’ রূপ নিতে পারে। ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী মাসের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে এবং উভয় পক্ষকেই ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি ইরান আলোচনায় অগ্রসর না হয়, তাহলে “অপারেশন মিডনাইট হ্যামার” আবার শুরু হতে পারে, এবং এবার তা হবে আরও ভয়াবহ। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই ট্রাম্পের এই কঠোর বার্তা দেওয়া হয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।