Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, বন্যার পানি পুরোপুরি নেমে গেলে সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। নির্বাচিত সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে এবং কৃষি, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে টানা নয় দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো তিনি পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে নির্বিচারে পাহাড় কাটা আর চলবে না। পাহাড় ধ্বংস বা সুইসগেট বন্ধ রেখে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।