Web Analytics

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে ধামরাইয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সাধারণ জনতার অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে জুলাই সনদ বাস্তবায়ন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং বিভিন্ন গণহত্যার নিরপেক্ষ বিচারসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

সংগঠনটি বলেছে, জুলাই সনদ অনুযায়ী ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং গণভোটে জনগণের দেওয়া গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার নিশ্চিত করতে হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় ও নিরপেক্ষ বিচারের দাবি করা হয়।

দেশব্যাপী জনমত ও গণজাগরণ তৈরির অংশ হিসেবে ধামরাইয়ে পদযাত্রা, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ ও এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও সব গণহত্যার চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি পূরণ না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।