Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, এসব হামলায় ঘাঁটির কমান্ড সেন্টার, অবকাঠামো ও এমকিউ-৯ রিপার ড্রোন হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। রোববারের এই হামলা ছিল দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি ছিল মার্কিন হামলার “কঠোর জবাব”। তারা আরও দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন পথে কয়েকটি জাহাজ পাঠানোর প্রচেষ্টা রুখে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ওমানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অভিযোগ আনা হয় এবং সতর্ক করা হয় যে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

সংবাদটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের ও আলজাজিরার সূত্রে প্রকাশিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।