Web Analytics

দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর সেক্রেটারি জেনারেল ওহ সং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আইসিএপিপি সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি, উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ওহ সং জামায়াতের কাছে আইসিএপিপির কার্যক্রম তুলে ধরেন এবং মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভায় অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

এই সাক্ষাৎ আইসিএপিপির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলের সম্পৃক্ততা বৃদ্ধির একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।